আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা

সিরিয়ার মেজ্জেহ বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত যুদ্ধবিমান। ছবি: এএফপি

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেসব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে সিরিয়ার সশস্ত্রবাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রু শক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই, হামলা চালিয়ে এসব অস্ত্রশস্ত্র মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরিয়ার দুইটি নিরাপত্তা সূত্র বলেছে, সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার অন্তত প্রধান তিনটি বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ চালিয়েছে। এসব বিমানঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল।   

সূত্র জানিয়েছে, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কামিশলি বিমানঘাঁটি, হোমসের শিনশার ঘাঁটি এবং দামেস্কের আকরবা বিমানঘাঁটিতে হামলা হয়েছে। এর আগে গত রোববার ইসরায়েল বিমান বাহিনী সিরিয়ার ক্ষেপণাস্ত্রভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কেমিক্যাল অস্ত্রাগার স্থাপনা, অস্ত্র উৎপাদন স্থাপনা এবং ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে।  

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইসরায়েল সিরিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

ধারণা করা হচ্ছে অন্তত ২৫০বার হামলা হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩০০ হামলা চালিয়েছে ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়েছে, এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ার বিমান বাহিনী কয়েকদিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ব্রিটেনভিত্তিক ওয়ার মনিটর বার্তাসংস্থা এএফপিকে বলেছে, শুধু সোমবারেই সিরিয়ায় সামরিক স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২