নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত।

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তেল বহনকারী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া লানি সংগ্রহ করতে ছুটে এসেছিলেন স্থানীয়রা, আর তখনই ঘটে মর্মান্তিক বিস্ফোরণ।

বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড-এর বরাত দিয়ে জানানো হয়, দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি, ফলে তেল রাস্তায় গড়িয়ে পড়ে। আর সেই ছড়িয়ে পড়া জ্বালানি কুড়াতে আশপাশের মানুষজন ছুটে আসে। এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটলে এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের জানান,‘বেশিরভাগ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।’

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনার ফলে ব্যস্ত মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে। 

তিনি উল্লেখ করেন,‘বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে’ উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। মূলত রাস্তার বেহাল দশা এবং জ্বালানি যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২