মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার চালুর বিষয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

ছবি সংগৃহীত ।

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সুখবর দেন।

ড. আসিফ নজরুল জানান, তিনি গত পরশু মালয়েশিয়ায় গিয়েছেন। সেখানে ইতোমধ্যে তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকের অগ্রগতি জানাতে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন।

উপদেষ্টা বলেন, ‘প্রথম খবর হলো, আপনার জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর বাংলাদেশে গিয়েছিলেন। তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বন্ধু। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় আসতে পারেননি, তাদের সুযোগ দেবেন। এটার ভিত্তিতে অনেক আলোচনা হয়েছে। তারা ৭ হাজার ৯২৬ জনের তালিকা করেছে। অল্প সময়ের মধ্যে তাদের সুযোগ দেওয়া হবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লাখ লোক নেবে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন উনারা। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।’

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গেছিল তারা খুব শিগগিরই মালয়েশিয়া যেতে পারবেন।   সেই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো।  মালয়েশিয়া তাদের ব্যাচ ভিত্তিতে নিতে রাজি হয়েছে।  প্রথম ব্যাচের জন্য তারা ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে।  খুব অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন। 

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধুত্বের কারনে সম্ভব হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনার ভালো বন্ধু। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নির্দেশনা মতো কাজ করছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২