অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম। সোমবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় মেডিকেল রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর খিলক্ষেত থানায় রোববার (২৬ জুলাই) রাতে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্নিগ্ধা চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নেয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

অভিনেত্রীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় তিনি প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে বিষয়টি নিয়ে ন্যায়বিচারের আশায় খিলক্ষেত থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় পুলিশ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। তবে মামলার বিষয়ে অভিযুক্তদের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

১০

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

১১

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১২