দুই ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

ফাইল ফটো

বঙ্গোপসাগরের নাফ নদ মোহনা টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। বালি-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্টবোঝাই দুটি ট্রলার সোমবার বিকালে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু নাফ নদে জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদ হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও তারা সেন্টমার্টিনে পৌঁছায়নি। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। ধরে নিয়ে যাওয়া ট্রলারের মধ্যে আমার একটি ট্রলার আছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের অবহিত করা হয়েছে।’

সেন্টমার্টিন দ্বীপের কয়েকজন বাসিন্দা বলেন, ‘টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেখানে ট্রলারে ৬ জন মানুষ ছিলেন। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাজ করছে।’

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মালামালভর্তি দুটি ট্রলারসহ ৬ জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা কীভাবে ঘটনা ঘটিয়েছে খোঁজখবর নিচ্ছি।’

তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২