মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে জরুরি সিদ্ধান্ত

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করায় দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তিন লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত পেট্রোলিয়াম পণ্য হলো ডিজেল, এবং এর প্রায় পুরো চাহিদাই আমদানির ওপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬৮ লাখ টন পেট্রোলিয়াম ব্যবহার হয়েছে, যার মধ্যে ডিজেলের পরিমাণ ছিল ৪৩ দশমিক ৫ লাখ টন। নতুন করে কেনা এই ডিজেল দিয়ে দেশের প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন পায়।

এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড’ থেকে এক লাখ টন এবং ‘সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড’ থেকে দুই লাখ টন ডিজেল সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

১

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

২

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

৩

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

৪

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

৫

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

৬

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৭

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৮

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৯

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

১০

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১১

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

১২