বিশ্ববাজারে স্বর্ণের দামে আরেক দফা রেকর্ড, দেশের বাজারে কত?

ছবি : সংগৃহীত।

প্রতিদিনই এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে স্বর্ণের দাম। বিশেষ করে, গেল এক সপ্তাহে যে হারে মূল্যবান এ ধাতুটির দাম বেড়েছে, এমনটা ইতিহাসে প্রথম।

ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবারও (১৭ অক্টোবর) নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করে ফেলেছে সোনার দাম। 

বিশ্ববাজারে এদিন সকালে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ৩০০ মার্কিন ডলার অতিক্রম করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৭ মার্কিন ডলার। 

বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয়, একটি বৃহত্তর ডি-ডলারাইজেশন প্রবণতা এবং শক্তিশালী এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিল প্রবাহের কারণে এই বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

এদিকে বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। ধারণা করা হচ্ছে, যেকোনো সময় আরও এক দফায় দেশের বাজারে বাড়তে পারে সোনার দাম।

তবে, গত দুইদিনে বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ায়নি বাজুস। বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এ ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতনি প্রতি ভরি রুপার দাম এখন ৩ হাজার ৮০২ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২