সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। ছবি সংগৃহিত

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা নাগরিক সমাজ। 

শনিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমরা যে মতবিনিময় করেছি সেখানে নাগরিক সমাজের অভিমত হচ্ছে—জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। কারণ, স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে। টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে, তা নিশ্চিত হয়ে যাবে।

ড. তোফায়েল আহমেদ বলেন, আমার প্রশ্ন হচ্ছে—জাতীয় নির্বাচন একটা, আর স্থানীয় নির্বাচন পাঁচটা। পাঁচ টার মধ্যে তিনটা নির্বাচন-ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা জাতীয় নির্বাচন ন্যাশানওয়াইড হয়। আর সিটি নির্বাচন হয়তো লোকালাইজড। জেলা পরিষদ আসলে কোনো নির্বাচনই নয়।

তিনি বলেন, এখন সংস্কারের পূর্বে যদি নির্বাচনে যাই, তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে-তা ঝুলে যাবে। কারণ এখন আমাদের যে চিন্তভাবনা স্থানীয় নির্বাচন যেটা আছে, সেটা কোনো সিস্টেম না। আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দ্বারা পরিচালিত হয়। কোনো কম্প্রিহেনসিভ সিস্টেম নাই।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২