বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ও অভিনেতা বিবেক

ছবি: সংগৃহীত।

বিয়ের দশ বছর পর মা-বাবা হলেন ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং অভিনেতা বিবেক দাহিয়া। যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দিব্যাঙ্কা। মঙ্গলবার (২৬ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সুখবরটি জানান তারা।

এ তারকা জুটি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ডাবল নাও।’ এছাড়া অভিনেতা বিবেক লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো। “দ্য বয়েজ” এসে গেছে। জীবন এখন আগের থেকেও বেশি সুন্দর। দিব্যা আর আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দশ বছরের দাম্পত্য জীবন পেরিয়ে সন্তানসুখ পেলেন তারা। সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিতেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ৬ মাস পর মা-বাবা হতে যাওয়ার খবর দিয়েছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। তারা ঘোষণা দেয়ার আগ পর্যন্ত কেউ টেরও পায়নি বিষয়টি। তবে অভিনেত্রী অবশ্য জানিয়েছিলেন, জুনের দিকে তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বিবেক এবং আমি এখনই সন্তান চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কার। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে সন্তান না নেয়ার কারণে একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২