অসুস্থ হয়ে অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

ছবি : সংগৃহীত।

গুরুতর অসুস্থ হয়ে জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ইউনিটে ভর্তি করা হয়। 

হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন বলে উল্লেখ করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।’  

তিনি বলেন, ‘বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী  চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বলা যাবে।’

এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেছিলেন, আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন - সাংবাদিকতা, প্রশাসন কিংবা অন্যকিছু। সুযোগ পেলেই চাকরিতে ঢুকে যাব এবং অভিনয় থেকে এখন একদম দূরে সরে যেতে চাই। 

বলা দরকার, ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি।

টেলিভিশনে তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২