গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

কয়েকটি নাটকে অভিনয় করে অল্প সময়ে পরিচিত লাভ করা তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানী ঢাকার নিকটস্থ আশুলিয়ার বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এ অভিনেতা।

অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ।

অভিনেতা আজাদ জানিয়েছেন, রোববার ভোরে বাড়ির গ্রীল কাটার শব্দে ঘুম ভাঙে তার। পরে বাড়িতে দুর্বৃত্তের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় তাকে রক্ষা করার পর জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তদের হামলায় তার স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা।

এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি আমরা। তবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

অভিনেতা আজাদকে ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা গেছে। নির্মাতা তপু খান, কাজল আরেফিন অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে দেখা গেছে তাকে। এছাড়া ‘লিডার’ সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেতা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২