কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আতাউর রহমান আঙ্গুর (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

কারাগারের জেলার আবু নূর মো. রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, “রাজনৈতিক একটি মামলায় গত (১ নভেম্বর) আতাউর রহমান আঙ্গুর গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এই কর্মকর্তা জানান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২