লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারের তথ্য দিলে ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে গেল তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সহায়তার বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নানা বিষয়ের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে সে নির্দেশনা দেয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

৩

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

৪

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

৫

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

৬

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

৭

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৮

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৯

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

১০

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

১২