চুয়াডাঙ্গা শহরের হাটকালুগঞ্জ থেকে আড়াই কেজি গাঁজাসহ একজন

চুয়াডাঙ্গা শহরের হাটকালুগঞ্জ থেকে আড়াই কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আটক এবং গাঁজা উদ্ধারের ঘটনাটি ঘটে।

 আটক ইমদাদুল (৪৫) দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম কেয়ামত আলীর ছেলে।

 

চুয়াডাঙ্গার পুলিশ মিডিয়া সেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পাঠানো এক বার্তায় জানানো হয়,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)'র এসআই তোরগুল হাসান সোহাগ ও এএসআই সাইফুল ইসলাম খাঁসহ একদল ডিবি সদস্য চুয়াডাঙ্গা শহরের হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আড়াই কেজি গাঁজাসহ ইমদাদুলকে আটক করে। আটক ইমদাদুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে মিডিয়া সেল থেকে জানানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২