বাটা-কেএফসিতে ভাঙচুরের ঘটনায় ৯ মামলা, গ্রেপ্তার ৭২

ছবি সংগৃহিত।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে খুলনায় ৩৩ জন ছাড়াও সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ মার্চ) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওইদিন বিক্ষোভের শেষদিকে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের কয়েকটি শহরে বাটা শো-রুম, কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২