পাবনা-৩ এলাকার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে: বিএনপি প্রার্থী তুহিন

ছবি : সংগৃহীত।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি অন্যান্য প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান। চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর উপজেলার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর,ভাঙ্গুরা ফরিদপুর) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

তুহিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপি'র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪'র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। 

কৃষিবিদ তুহিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা একতরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে। 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, নদীর উন্নয়ন, খাল খনন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে। যেখানে যা প্রয়োজন সকলের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে। 

বিলচলন ইউনিয়নের বোথড় গ্রামে হাসান জাফির তুহিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া), জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, জাফর ইকবাল হিরোক, জিয়াউর রহমান জিয়া, মজিবর রহমান সহ বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জুন পুলিশ সতর্ক অবস্থায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল : রেল ও সেতুমন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে যা বলছেন শোবিজ তারকারা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আশা

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

১১

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা

১২