১৬ ইঞ্চির কলাগাছে ৭টি মোচা, এলাকায় চাঞ্চল্য

ছবি সংগৃহিত।

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। যা একনজর দেখতে শতশত মানুষ ভিড় করছে। এটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকার দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এত মোচা দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এত ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভিড় জমাতে থাকে।

এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলার গাছে ৭টি মোচা (মোখজ) বের হয়। 

সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) জানান, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, এখানে অনেক বেশি পরাগায়ন হয়েছে এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২