ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৬৩৩, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত ।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ ৮৮ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

১০

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

১১

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

১২