ইতালীয় উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৪০

ছবি সংগৃহিত।

ভূমধ্যসাগরে পাড়ি দেয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইতালির লাম্পিওনে দ্বীপের কাছে ডুবে গেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) ইতালির সংবাদ সংস্থা আনসার বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতের ঘটনায় ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে ও বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানান, ৫৬ জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান। তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা।

এদিকে, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে ভূমধ্যসাগর পেরিয়ে ৮ হাজার ৭৪৩ অনিয়মিত অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। গত বছর একই সময়ে ৮ হাজার ৬৩০ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছিলেন।

অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ১৪০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২