চুয়াডাঙ্গায় বিএনপি ও ইসলামী আন্দোলনের ৫৫ জনের জামায়াত ইসলামীতে যোগদান 

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণর প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। 

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। 

বিএনপি'র রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী সমর্থক জামায়াত ইসলামীতে যোগদান করেন। এছাড়াও গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার ১৮ জন জামায়াত ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য  প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক,  সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল ,সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদারও ডাক্তার আহমদ মনিরসহদলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেয়া মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলি  জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা কাজে মিল না থাকায়  জামায়াতে ইসলামীতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাবো না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।

চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সকলে যোগদান করেছেন জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ভালোর সাথে থাকার জন্য সকলকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সকলকে একসাথে কাজ করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২