প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন। ১৫টি আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ৭০টি আপিলের শুনানি হয়। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে দুটি আপিল করা হয়। সে দুটি আপিল নামঞ্জুর করেছে কমিশন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি গ্রহণ করবেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি) শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তৃতীয় দিনে মোট ৭১টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর ও ২৫টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের একটি আপিলের শুনানি হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২