বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা

পাঁচ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।’

ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় দাবি করে হাসনাত বলেন, ‘এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

২

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৩

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৪

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৫

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৬

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৭

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৮

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৯

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

১০

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১১

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১২