ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৪৪

সংগৃহিত ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৪৪ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

গাজায় গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।

ইসরায়েলের এই আগ্রাসনে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

গাজাবাসী বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে চরম মানবেতর জীবনযাপন করছে। ইসরায়েলি হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২