পাইলট পর্যায়ে ৪০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড

ছবি: সংগৃহীত।

সরকার দরিদ্র পরিবারের জন্য নতুন ‘ফ্যামিলি কার্ড ২০২৬’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে আগামী চার মাসে ৪০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হবে।

নির্দেশিকা অনুযায়ী, মার্চ থেকে প্রতি মাসে ১০ হাজার পরিবার করে কার্ড দেওয়া হবে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবে।

এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি টাকার বেশি সরাসরি ভাতা হিসেবে দেওয়া হবে।

প্রথম ধাপে ১৪টি এলাকার প্রায় ৩ লাখ ২০ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করে সেখান থেকে ৪০ হাজার দরিদ্র পরিবার নির্বাচন করা হবে। জুনের মধ্যে এই তথ্য সংগ্রহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এই কার্ড পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে। ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ২ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য কেনা, শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভর্তুকি পাওয়ার সুযোগ থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১১

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

১২