৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে এগুলো।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এটার অগ্রগতি কী- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।’

তিনি বলেন, ‘বডি ক্যামেরাটা আসবে, হয়ত এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যেসব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে।’

সব জায়গায় বডি ক্যামেরা দিতে পারবেন না জানিয়ে ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কিনবে।’

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২