যে ৪ উপায়ে সুরক্ষিত রাখবেন সামাজিক মাধ্যম

ছবি: সংগৃহীত।

ফেসবুক, টুইটার বা গুগল প্লাস ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সামাজিক যোগাযোগের এসব প্ল্যাটফর্মে সকলেই প্রতিনিয়ত নিজেদের চিন্তা-ভাবনা থেকে শুরু করে ছবি, ভিডিও প্রভৃতি কনটেন্ট শেয়ার করে থাকেন। তবে এসব তথ্য অবাঞ্ছিত মানুষের হাতে পড়ে গেলে তখন নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। হ্যাকাররাও অনেকাংশেই ব্যক্তিগত তথ্য চুরির জন্য সামাজিক যোগাযোগের সাইটগুলোর ওপরেই নির্ভর করে থাকে। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

অনেকের জন্য সামাজিক মাধ্যম পেশাগতভাবে গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ক্যারিয়ার গড়তে চান, আবার কেউ নতুন বন্ধু বানাতে চান। এসব উদ্দেশ্যে পাবলিক পোস্ট করা যায়, তবে ব্যক্তিগত জীবনের অনেক তথ্য গোপন রাখাই ভালো। সুতরাং যে কোনো পোস্ট করার আগে কয়েকটি প্রশ্ন করা উচিত। নিজেকে জিজ্ঞাসা করুন—

১. আপনার পোস্টটি কার জন্য? যদি কেবল নিজের জন্যই লিখে থাকেন, তবে প্রকাশ্যে শেয়ার না করে ব্যক্তিগতভাবে রাখাই ভালো।

২. আপনার পোস্টটি কি সবাই দেখবে? অনলাইনে কিছুই ‘শূন্যে হারিয়ে যায়’ না। লাইক বা কমেন্ট না পেলেও অনেকেই আপনার পোস্ট দেখছেন। অপরিচিতরাও এসব তথ্য ব্যবহার করে আপনার সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। এ তথ্য ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাততে পারে।

৩. এই পোস্টটি আজীবন আপনার সঙ্গে কি রাখতে চান? মনে রাখবেন, ইন্টারনেটে কিছু একবার প্রকাশ পেলে তা মুছে ফেলা খুবই কঠিন। তাই পোস্ট দেওয়ার আগে একবার ভাবুন— এই লেখা কিংবা ছবি ভবিষ্যতে আপনার জন্য বিব্রতকর হতে পারে কিনা।

৪. পোস্ট দেওয়ার পরে আপনি কী লাভ করবেন, আর কী হারাতে পারেন—সেটি ভেবে দেখুন। ব্যক্তিগত তথ্য শেয়ার করলে আপনি হারাতে পারেন আপনার গোপনীয়তা, নিরাপত্তা ও অজ্ঞাতনামা থাকার সুযোগ।

চলুন জেনে নিই সামাজিক মাধ্যম সুরক্ষার চারটি ধাপ—

তথ্যের গোপনীয়তা নিয়ন্ত্রণ করুন

ফেসবুক, টুইটার বা গুগল প্লাসের মতো ওয়েবসাইটে সবসময়ই নতুন নতুন তথ্য শেয়ার করে থাকেন ব্যবহারকারীরা। তবে সব তথ্যই সকলের জন্য উন্মুক্ত রাখা ঠিক নয়। যেসব তথ্যকে সংবেদনশীল মনে হয়, সেগুলোকে কেবল বিশ্বস্ত মানুষের জন্যই উন্মুক্ত রাখুন। এর জন্য ফেসবুকে যেকোনো পোস্টের ক্ষেত্রে ডানপাশের বার থেকে ‘lock’-এ ক্লিক করুন। এখান থেকেই নির্বাচন করে দিতে পারবেন কাদের জন্য এসব তথ্য আপনি উন্মুক্ত রাখতে চান। টুইটারের সেটিংয়ের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন আপনার টুইট কার কার জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তার জন্য টুইটবক্সের লোকেশন ট্যাগিংও নিষ্ক্রিয় করে দিন। আগের পোস্টগুলোতে যদি লোকেশন জানানো থাকে, তাহলে ‘Delete all location information’ বাটনে ক্লিক করে সেসব তথ্য মুছে দিতে পারেন। আবার ‘Discoverability ’ বক্সটি আনচেক করে দিলে আপনার ইমেইল দিয়ে কেউ খুঁজে পাবে না আপনাকে।

অপ্রয়োজনীয় সেবা থেকে মুছে দিন নিজেকে

অনলাইনে অনেকেরই নানা ধরনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে। তবে কিছুদিন গেলেই দেখা যায় যে অ্যাকাউন্ট খোলা সাইটগুলোর বেশিরভাগই ব্যবহার করা হয় না। এসব ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টটি ডিলিট করে দিন। আর অ্যাকাউন্ট ডিলিট করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে justdelete.me, deleteyouraccount. com বা accountkiller.com সাইটগুলোর সহায়তা নিতে পারেন। এই সাইটগুলো বিভিন্ন ওয়েবসাইটে থাকা আপনার অ্যাকাউন্ট খুঁজে পেতেও সহায়তা করবে।

ওয়েবট্র্যাকিং বন্ধ করুন

ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের রেকর্ড ট্র্যাক করার মতো প্রচুর সার্ভিস রয়েছে। গুগল বা বিংয়ের মতো সার্চ ইঞ্জিনগুলোও ট্র্যাক করে ব্রাউজিং রেকর্ড। ব্রাউজিং রেকর্ড ট্র্যাক করা রোধ করতে বেশিরভাগ ব্রাউজারেরই রয়েছে ‘ডু নট ট্র্যাক’ অপশন। ব্রাউজিংয়ের সেটিং থেকে এটি চালু রাখলে আর আপনার ব্রাউজিং রেকর্ড ট্র্যাক করা হবে না। সার্চ রেকর্ড ট্র্যাক বন্ধ রাখতে DuckDuckGo.com সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারেন। এই ব্রাউজারটি সার্চ রেকর্ড ট্র্যাক করে না।  www.abine.com সাইট থেকে অ্যাড-অনটি ডাউনলোড করে নিতে পারেন। ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এবং অপেরা ব্রাউজার ছাড়াও আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্যও রয়েছে এর সংস্করণ।

এক্সটেনশন ব্যবহার করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ অনলাইন ব্রাউজিংয়ে নিরাপদ থাকতে বেশকিছু এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। এসব এক্সটেনশন অনাকাঙ্ক্ষিত অনেককিছু থেকেই আপনাকে দূরে রাখতে পারে। এর মধ্যে রয়েছে ডিসকানেক্ট মি। ক্রোম, ফায়ারফক্স, অপেরা এবং সাফারি ব্রাউজারের এই এক্সটেনশন সব সাইটের ট্র্যাকিং বন্ধ রাখে। https://disconnect. সব সাইট থেকে এটি যুক্ত করতে পারবেন ব্রাউজারে। আবার এইচটিটিপিএস এভরিহোয়্যার (https://www.eff.org) ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারে সব সাইটকে এইচটিটিপিএস-এ রিডাইরেক্ট করে দিতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে

ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে গরিব বাড়তে পারে ১২ লাখ: বিশ্বব্যাংক

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পাবনায় ভৈজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন

জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

সারাদেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত, ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়া

১১

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

১২