একুশে পদক পাবেন অভ্রর ৪ জন

ছবি সংগৃহিত।

এ বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মেহেদী হাসান খান। অভ্র কি-বোর্ড তৈরির কারিগর বলা হয়ে থাকে। একুশে পদকের জন্য নাম ঘোষণার পর জানা গিয়েছিল―পদক নিতে আগ্রহী নন তিনি। কারণ এটি তৈরিতে তার আরও তিন বন্ধুরও ভূমিকা ছিল।

তাই অভ্রর জন্য চার গুণীকেই দলগতভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (৯ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি, আমরা কাদের সেলিব্রেট করব।’

উপদেষ্টা ফারুকী বলেছেন, মেহদীর চার চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি এবং এই ঘটনা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

১২