মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

 গণপূর্ত উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে। 

এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: প্রধান উপদেষ্টা

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ওমরাহ পালন শেষে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাচ্ছেন এনসিপি প্রতিনিধিদল

সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার

১০

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

১১

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

১২