বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

ছবি সংগৃহিত।

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন।

পাহাড়ি পথটি আকা-বাঁকা ও বাঁক পূর্ণ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসের গতি দুর্ঘটনার একটি কারণ হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২