কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

ছবি সংগৃহীত ।

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৭ জন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে, আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

১

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৪

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৫

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৬

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৭

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

৮

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

৯

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১০

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

১১

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১২