বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় আটক ৩

আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল এ তথ্য প্রকাশ পেয়েছে। 

 

দুবাইতে শুক্রবার রোহিত শর্মাদের বিপক্ষে যখন মাঠে নাজমুল হোসেন শান্তরা, ঠিক তখনই ভারতে বাংলাদেশ-ভারত ম্যাচে চার-ছক্কা কিংবা আউট এসব নিয়েই চলছিল জুয়ার বাজি। কিন্তু বাধ সাধে স্থানীয় পুলিশ। সেই আসরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে ধরে ফেলাা হয়। 

 

ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।

হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।

দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২