মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

জেআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকার মোট ১৩টি স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়, যার মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেনিথ তান আরও জানান, অভিযানের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ সুরক্ষিত রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক সকলকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২