ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা এখন জাপানের ওকিনাওয়ায় তাদের নিজ বন্দর থেকে ইউএসএস ত্রিপোলির পাশে রওনা দিচ্ছে। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

প্রতিবেদনে আরও বলা হয়, এই জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যেকোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনা বলা হচ্ছে। যদিও মেরিনরা স্থলে এবং সমুদ্রে উভয় স্থানেই মোতায়েন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ থেকে স্পষ্ট হয়েছে, তারা এই যুদ্ধে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই মনে হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২