গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলা‌দে‌শির মৃত্যু

ভূমধ্যসাগ‌রে নৌকাডু‌বির প্রতীকী ছ‌বি

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিদের বাড়ি সিলেট অঞ্চলে। এর মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন এবং জগন্নাথপুর উপজেলার পাঁচজন রয়েছেন। বাকিরা সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দিরাই উপজেলার নিহতরা হলেন কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), শাহান মিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮)। জগন্নাথপুর উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, টিয়ারগাঁওয়ের সায়েক মিয়া, চিলাউড়ার ইজাজুল, চিলাউড়া হলদিপুরের নাঈম হোসেন এবং ইছগাঁওয়ের আলি আহমদ।

স্বজনদের অভিযোগ, মানবপাচারকারীদের সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিলেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌযানে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের একটি ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁর উপজেলার চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গ্রিসের কোস্ট গার্ড জানায়, ইউরোপীয় সীমান্ত ও উপকূলীয় সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, যাত্রাপথে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পাচারকারীদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, নৌকাটি গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টানা ছয় দিন খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভেসে থাকার ফলে যাত্রীরা চরম সংকটে পড়েন। প্রতিকূল আবহাওয়া এবং খাদ্য ও পানির অভাবে একে একে ২২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দক্ষিণ সুদানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে সহায়তা ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিট দ্বীপের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে ছিল।

এ ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২