চুয়াডাঙ্গায় ১৫ বিএনপি নেতা কর্মীর জামায়াতে যোগদান

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা ও আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ও সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। 

অনুষ্ঠানে জানানো হয়, জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই দলে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিময় রাজনৈতিক শক্তির প্রয়োজন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে চাই।

৫ আগস্টের পরেও আমাদের অবস্থান ও আদর্শে কোনো পরিবর্তন আসেনি। তবে অন্য অনেক দলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সবাই ভাই ভাই হিসেবে একসঙ্গে ভালো-মন্দ ও বিপদ-আপদে চলতে অঙ্গীকারবদ্ধ। সাধারণ ভোটাররা সব দলকে ভোট দিয়ে দেখেছেন, এবার তারা জামায়াতে ইসলামীর পক্ষে থাকতে চান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১ আসনের জামাত মনোনীত প্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল , চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর হাসিবুল ইসলাম, নায়েবে আমীর আশিক মাহবুব শফি, পৌর সেক্রেটারি মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় যোগদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সদস্য শাহাবুল ইসলাম, মিলন হোসেন, হাফিজুল ইসলাম, বিএনপি নেতা তেতুল হোসেন ও দুখু মিয়া, ছাত্রদল নেতা দুল আমিন হোসেন, আরাফাত হোসেন, মানিক আলী, রিয়াদ হোসেন, রিফাত হোসেন, সাব্বির হোসেন, আকমান হোসেন, জাহিদ হোসেন ও আশরাফুল ইসলাম।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ইনসাফ কমিটির সভাপতি খবির উদ্দিন খবা এবং সঞ্চালনা করেন ইনসাফ কমিটির সেক্রেটারি সোলাইমান হক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২