নতুন করে গাজায় যাচ্ছে আরও ১১ জাহাজ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য এবং গাজার বাসিন্দাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গাজা উপত্যকায় আরও ১১ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এফএফসি জানায়, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো ছাড়ে এবং ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সঙ্গে যোগ দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরও একটি ৮টি নৌকার কনভয়ের সঙ্গে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। একসঙ্গে, দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের কনভয় তৈরি করবে।

ক্রেট উপকূলে থাকা জাহাজগুলোতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি, ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটের প্রতি সাহায্য পৌঁছে দেয়ার এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে কয়েক ডজন মিশন চালু করে।

ইসরায়েলি নৌবাহিনী ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজাগামী ৪২টি নৌকা আক্রমণ করে জব্দ এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করার একদিন পরই নতুন এই কনভয়টি এসেছে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েল এর আগে গাজাগামী জাহাজগুলোতে আক্রমণ করেছে, তাদের পণ্য জব্দ করেছে এবং ফেরত পাঠিয়েছে জাহাজে থাকা কর্মীদের।

ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে ২৪ লাখ গাজাবাসীর থাকার স্থান গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং চলতি মাসের মার্চ মাসে আরও কঠোর করেছে অবরোধ। ওই সময় থেকে তারা তারা সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে দুর্ভিক্ষের কবলে পড়েছে পুরো উপত্যকা।

সূত্র: আনাদোলু


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১০

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১১

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১২