উত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১৬ শিশু।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার।

উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের ধারণা, অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

এনডিটিভি লিখেছে, ঘটনার সময় এনআইসিইউতে অন্তত ৫৪ নবজাতক ছিল, যাদের মধ্যে ৪৪ জনকে উদ্ধার করতে পেরেছেন কর্মকর্তারা।

নিহত ১০ নবজাতকের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, বাকি তিনজনকে শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ট্রাম্পের

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

১০

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

১১

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

১২