যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রথম ক্রিকেট কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী।
সফরকালে তারা যুক্তরাষ্ট্রের ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রশিক্ষণ, নেতৃত্ব এবং স্থানীয় জনগোষ্ঠীকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করার বিভিন্ন অভিজ্ঞতা ও সফল উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছেন।
ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফরে বাংলাদেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের ক্রিকেট অঙ্গনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ছিল এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
শততম ম্যাচে কেইনের গোল ও দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের ৬ গোল
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার কর্মসূচির পরবর্তী ধাপে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তারা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুই দেশের ক্রিকেট পেশাজীবীদের এই পারস্পরিক যোগাযোগ ভবিষ্যতে ক্রীড়া সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে।