মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি সংগৃহিত।

চট্রগ্রাম মীরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৮ জন আহত হয়েছে।

জানা যায়, শিক্ষা সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শিক্ষার্থীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মানসিক প্রতিবন্ধীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় বাসের চালক ও শিক্ষার্থীসহ ৮ জন আহত হন।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার সার্জেন্ট জিয়া উদ্দিন বলেন,দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে তাদের সহায়তায় বাসের চালক ও শিক্ষার্থীসহ ৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছে।  

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। মীরসরাইয়ে সড়কের ওপর উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। আমাদের বাসে শিক্ষক-শিক্ষার্থী সহ ৪০ জন ছিলাম।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

১০

আজকের নামাজের সময়সূচি

১১

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১২