মেহেরপুরে চুরির অভিযোগে গণধোলাই, নিহত ১

ছবি: সংগৃহীত।

মেহেরপুরের গাংনীতে চুরির অভিযোগে স্থানীয় জনতার গণধোলাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে গাংনী উপজেলার বামন্দী এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে চোরচক্রের ৪ সদস্য বামন্দী এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে চোরচক্রের দোকানে ঢোকার বিষয়টি দেখতে পান দোকান মালিকের ভাতিজা। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাওয়া করে চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে চোরচক্রের অন্য সদস্যরা মিলে আটককৃত সহযোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে চক্রের বাকি ৩ সদস্য পালিয়ে যায়। পরে উপস্থিত উত্তেজিত জনতা আটককৃত চোরকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২