‘খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলাম’, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন আরাগচি

ছবি: সংগৃহীত।

গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি হামলায় মারা যান ইরানি তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই হামলার সময় খামেনির অফিস কমপ্লেক্সের ভেতরেই অবস্থান করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন তিনি।

সম্প্রতি লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে তেহরানে ফিরে আসার পর হামলার দিন ২৮ ফেব্রুয়ারি সকালে খামেনির কার্যালয়ে যান। সেখানে আলোচনার অগ্রগতি এবং যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বেড়ে যাওয়ার বিষয়ে কর্মকর্তাদের অবহিত করছিলেন।

আরাগচির ভাষ্যমতে, যে ভবনে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, সেটিই পরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ভবনের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি যে অংশে অবস্থান করছিলেন সেটি অক্ষত থাকে।

তার ভাষায়, ‘হামলার মুহূর্তে আমি তার (খামেনির) অফিস ভবনের ভেতরেই ছিলাম।’ ওই সময় নিজের নিরাপত্তার চেয়ে খামেনির অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন বলে জানান তিনি। তার ধারণা ছিল, যুদ্ধের আশঙ্কা ও আকস্মিক হামলার সতর্কবার্তা সত্ত্বেও খামেনি নিজের কার্যালয়েই অবস্থান করছিলেন।

আরাগচি জানান, খামেনি বলেছিলেন সাধারণ মানুষ যে পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তিনি জনগণের পাশেই থাকবেন। জনগণ যে ঝুঁকির মুখোমুখি হবে, নেতৃত্বও সেই একই ঝুঁকি ভাগ করে নেবে।

আরাগচির মতে, খামেনির এই অবস্থান এমন এক ধরনের নেতৃত্বের প্রতিফলন, ‘যা শুধু মানুষকে শাসন করে না, বরং মানুষের হৃদয়ও জয় করে।’ তিনি জোর দিয়ে বলেন, সংকটের সময় ইরানের নেতৃত্ব ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরই বহিঃপ্রকাশ ছিল এই মনোভাব।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারির সেই হামলায় খামেনিসহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জবাবে পরে

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় একযোগ পাল্টা হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর কয়েক দফায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২