‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সেই ইউপি চেয়ারম্যানকে নোটিশ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ইউপি চেয়ারম্যানকে ওই নোটিশ দেন। তাকে পাঁচ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আপনি মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান, যদুনন্দী ইউনিয়ন পরিষদ, সালথা, ফরিদপুরকে ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ এ রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভিডিও ভাইরালের পর এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা মোতাবেক ইউনিয়ন পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর কার্যকলাপে জড়িত থাকা বা অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত শান্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাইরাল হওয়া ভিডিও বক্তব্য একটি ক্রিমিনাল অফেন্স। এই বক্তব্যর ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসককে (ডিসি) অবগত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের (শোকজ) সন্তোষজনক না হলে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে পাঠানো হবে।

সম্প্রতি ফরিদপুরে সালথা উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে।

তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’ গত ২২ সেপ্টেম্বর তার এই বক্তব্য ভাইরাল হলে ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন ও ভিডিও প্রকাশ হয়। তবে ওই সময় বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা দাবি করেন এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। ভিডিওটি এডিট করা বলে তিনি দাবি করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই কিশোরের গোল্ড মেডেল জয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

উন্নয়নের অধিকারকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সেই ইউপি চেয়ারম্যানকে নোটিশ

‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ ক্রয় নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

১০

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

১২