বিশেষ সন্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম

বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগৃহিত ছবি

সংগীত, সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ এবং অভিনয়শিল্পী জয়া আহসান। 

খবরটি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এনাম সরকার।

তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড রুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তিন গুণীর হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে।

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমানের হাতে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২