রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নেই

ছবি: সংগৃহীত

শহিদুল ইসলাম ,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশরাফ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।পারিবারিক সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।প্রথমে তিনি ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক মহলসহ সহকর্মী,বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সাংবাদিকতায় তার অবদান স্মরণ করে সহকর্মী সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

১

দুর্নীতি ধরিয়ে দেয়ায় চাকুরিচ্যুত শামসুল; বিচারের আশায় ঘুরছেন পথে পথে

২

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

৩

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

৪

ভাঙ্গায় ২৫০ বস্তা সরকারি সারসহ আওয়ামী লীগ নেতা আটক, ট্রাক জব্দ

৫

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

৬

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্থ মন্ত্রণালয়

৭

রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নেই

৮

ছেলে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে বিভিন্ন তথ্য জানালেন বাবা

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

১০

চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে প্রশ্ন ফাঁস তদন্তে অনিয়মের অভিযোগ, অফিস সহায়ক আটক

১১

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।