মা ও দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আহত

ছবি: সংগৃহীত।

মানিকগঞ্জের দৌলতপুরে দেড় বছর বয়সী শিশুসহ মাকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবাও। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সালাম মোল্লা, তার স্ত্রী আমেনা এবং ছোট ভাই মো. ইউসুফ মোল্লার (৩৫) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সালাম মোল্লা তার ব্যবসার দোকানে চলে যান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মোল্লার ওপরও হামলা চালায় ইউসুফ। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত সালামকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২