ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী— দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল

সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। সেই দরও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফায় দাম বেড়েছে এবং ৩২ দফায় কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয় ২৯ বার।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চোখের নিচের কালো দাগ কমাতে যেসব অভ্যাস বদলাতে হবে

গৃহবধূকে ধর্ষণ ও হত্যা: ৫ দিন পর নদী থেকে ১ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়বে ব্যয়

১০

ইরানের হুমকিতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বিশ্ব তেলবাজার

১১

দীর্ঘদিন ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলে দিলেন হাইকোর্ট

১২