আবারো স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

ছবি:সংগৃহীত

দেশের বাজারে সবশেষ ৫ দফা দাম সমন্বয়ের মধ্যে ৪ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ২ দফায় বাড়ানো হয়েছে মোট ২ হাজার ৭১৭ টাকা।

শনিবার রাতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন এই দর কার্যকর হবে।

এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩১ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২