রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নেজাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের গোডাউন ব্রীজ সংলগ্ন সৈয়দ আলী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নেজামের সরফভাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দুলাল সওদাগর বাড়ি এলাকার মৃত এমদাদ আলীর ছেলে। বুধবার সকাল ১১টার দিকে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত নেজাম শ্যামলী পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে কাপ্তাই যাচ্ছিলেন। যাওয়ার পথে সরফভাটা গোডাউন ব্রীজ সংলগ্ন সড়কের ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

তার বড় ভাই মোহাম্মদ হারুন বলেন, নিহত নেজাম তাদের পরিবারের ছোট ছেলে। তার স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২