জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ছবি” র্সংগৃহৗীত।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। 

প্রধান জামাতে ইমামতি করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। 

এতে আরও অংশ নেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সদস্যসহ, রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা। 

নামাজ শেষে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, সাধারণ জনগনের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

এর আগে, দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।  

এবার ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে ছিল ১২১টি কাতারের ব্যবস্থা। যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল আলাদা কাতার। সেখানে নামাজ আদায় করেন প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ছিল প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে তিন হাজার নারীর জায়গা। 

ঈদ জামাতকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। এছড়া সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বাকি চারটি জামাত। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১০

আজকের নামাজের সময়সূচি

১১

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১২