চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, গরু চোরচালান, চামড়া পাচার এবং পুশইন বন্ধে ঈদুল আজহা উপলক্ষ্যে সীমান্তে

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা রক্ষা ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার এবং পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১ টায় জাফরপুরে চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাজমুল হাসান এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পরিচালক মেজর মো. আসিফ আহমদ ও কোম্পানি কমান্ডার মো.এনামুল হোসেন উপস্থিত ছিলেন। 

লেফটেন্যান্ট কর্ণেল মো.নাজমুল হাসান বলেন, দেশীয় খামারিরা যাতে ন্যায্যমূল্য পান এবং ক্ষতির মুখে না পড়েন, সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই গরু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পাওে তা নিশ্চিত করতে সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বহু গুণে জোরদার করা হয়েছে। একই সাথে ঈদের পর পশুর চামড়া পাচারের আশঙ্কা মাথায় রেখে সীমান্তে নজরদারি ও চেকপোস্ট ব্যবস্থা আরও শক্তিশালী করা হযছে। সেই সাথে পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২